সংবাদ শিরোনাম:

বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং গ্রুপের বরিশালের তারকাটা তুহীন গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:00:42 pm, Sunday, 6 June 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের টঙ্গীতে দুই পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত কিশোর গ্যাং গ্রুপ ‘ডেয়ারিং কোম্পানির’ পৃষ্ঠপোষক রাজিব চৌধুরী বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি এবং মঈন উদ্দিন নীরব ওরফে ডন নীরবসহ গ্রুপের ১২ কিশোর সদ্যস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি চাপাতি, একটি ছুরি উদ্ধার করা হয়।

শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টঙ্গী ও উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১ এর সদ্যস্যরা। রোববার বিকেল ৫টায় র‍্যাব-১ এর অধিনায়ক লে: কর্ণেল আব্দুল মোত্তাকিন বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- ‘ডেয়ারিং কোম্পানী’ নামে ওই কিশোর গ্যাং গ্রুপের পৃষ্ঠপোষক গাজীপুরের আব্দুল মালেকের ছেলে রাজীব চৌধুরী বাপ্পি ওরফে লন্ডন বাপ্পী (৩৫), চাঁদপুরের বোরহান উদ্দিনের ছেলে মঈন আহমেদ নীরব ওরফে ডন নীরব, একই জেলার ইসমাইল হোসেনের ছেলে তানভীর হোসেন ওরফে ব্যাটারী তানভীর (২৪), ময়মনসিংহের ওসমান গণির ছেলে মোহাম্মদ পারভেজ ওরফে ছোট পারভেজ (১৯), বরিশালের শাহ আলমের ছেলে মো: তুহীন ওরফে তারকাটা তুহীন (২১), খুলনার আলমগীর হোসেনের ছেলে রাজীব আহমেদ নীরব ওরফে টম নীরব (৩০), গাজীপুরের শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম শাওন (২৩), ব্রাহ্মণবাড়িয়ার হোচেন আরীর ছেলে রবিউল হাসান (২০), সামছুল আলমের ছেলে শাকিল ওরফে বাঘা শাকিল (২৮), আব্দুছ ছাত্তারের ছেলে ইয়াছিন আরাফাত ওরফে বিস্কুট ইয়াছিন (১৮), ইদ্রীস আলীর ছেলে মাহফুজুর রহমান ফাহিম (১৮), ময়মনসিংহের শাহজাহানের ছেলে ইয়াছিন মিয়া ওরফে প্রিন্স ইয়াছিন (১৯)।

মঙ্গলবার (১ জুন) বন্ধুদের নিয়ে টঙ্গীর আরিচপুর (ভূইয়াপাড়া শাহী জামে মসজিদ) মহল্লার টং দোকানে চটপটি ও ফুচকা খাওয়ার সময় কাদা ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে বখাটেদের হামলায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র তুষারসহ ৪ জন আহত হন।

বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং গ্রুপের বরিশালের তারকাটা তুহীন গ্রেফতার

ভুক্তভোগী তুহিনের ভাই শুভ্র বলেন, ওই রাতে ভূইয়াপাড়া শাহী মসজিদের পাশে আমার ছোট ভাইসহ তার বন্ধুরা চটপটি খাচ্ছিল। এসময় এ সময় মঈন উদ্দিন নিরব (২৫), রবিন (২১), রাশেদ (১৮), তুহিন (১৮), রাজাসহ (১৯) তাদের সহযোগী ১০/১২ জন অজ্ঞাতনামা কিশোর আমার ভাইয়ের শরীরে কাদা ছুঁড়ে মারে। এর প্রতিবাদ করায় বখাটেরা আমার ভাইকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে রক্তাক্ত করে আহত করে। তার ডাকচিৎকারে আমার অপর ছোট ভাই তুহিন আহম্মেদ, স্থানীয় আকতার হোসেন ও সবুজ ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে বখাটেরা।

ওই ঘটনায় তুহিন আহম্মেদ বাদী হয়ে ঘটনার দিন রাতেই টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে তারা ডেয়ারিং কোম্পানীর কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা মাদক সেবন, ইভটিজিং, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং গ্রুপের বরিশালের তারকাটা তুহীন গ্রেফতার

প্রকাশের সময় : 08:00:42 pm, Sunday, 6 June 2021