বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বিদেশফেরত দেবরের সঙ্গে ঘর ছাড়লো ভাবি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:46:01 pm, Thursday, 20 May 2021
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার ধামরাইয়ে বিদেশফেরত দেবরের সঙ্গে ঘর ছাড়লো ভাবি। বৃহস্পতিবার (২০ মে) বিকালে এ ব্যাপারে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বুধবার (১৯ মে) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার রোয়াইল এলাকায়। পূর্বের স্বামী এ অভিযোগটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন ধামরাই থানা পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার রোয়াইল ইউনিয়নের মো. ইশার আলীর বড়ছেলে মো. রবিউল ইসলাম রবি বছরসাতেক আগে বিয়ে করেন মানিকগঞ্জ জেলা সদরের বৈতরা গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে আরিফা আক্তারকে (২৬)। তাদের সংসারে আরহাম (৫) ও ইব্রাহিম (২) নামে দুই ছেলে রয়েছে।

এরই মধ্যে রবিউলের ছোটভাই রাকিব হোসেন (১৯) মধ্যপ্রাচ্যে চাকরি করতে যাওয়ার পর ভাবির চাওয়া পূরণ করে তার মন জয় করে ফেলেন। ভাবির পেছনে পর্যাপ্ত পরিমাণে টাকা খরচের ফলে ভাবির সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠে।

সম্পর্কের সুবাদে ইমোতে তাদের প্রায়ই কথাবার্তা হতো। মাঝে-মধ্যেই স্বামীর চোখে ধরা পড়তো এসব দৃশ্য। এতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে কয়েক দফা সালিশও হয়।

চলতি মাসের ২ তারিখে রাকিব ছুটি নিয়ে বাড়িতে আসেন। পরে ভাবির সঙ্গে দৈহিক মেলামেশার একপর্যায়ে বড়ভাই রাকিবের কাছে বেশ কয়েকবার ধরাও পড়ে তারা। রবিউল ইসলাম লজ্জা ও ঘৃণায় আত্মহত্যার চেষ্টাও করেন একাধিকবার। এসব ঘটনার পর বুধবার রাতে দেবর-ভাবি পরকীয়া প্রেমের টানে ঘর ছাড়েন। তারা বৃহস্পতিবার সকালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ ঘটনায় বড়ভাই রবিউল ইসলাম তার ছোটভাই ও স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রবিউল ইসলাম বলেন, আমার স্ত্রীকে ফুঁসলিয়ে মমিনের সহায়তায় আমার ছোট ভাই ভাগিয়ে নিয়েছে। আমার দুই সন্তানের এখন কী হবে। আমি এর শেষ দেখে ছাড়বো।

রাকিব হোসেন বলেন, আমি আইন মেনে আমার ভাবিকে বিয়ে করেছি। এখন সে আমার বৈধ স্ত্রী। আমার ভাই আমাদের কিছুই করতে পারবে না। এখন আর পরকীয়ার অজুহাত চলবে না।

ভাবি আরিফা আক্তার বলেন, কেউ সাধে স্বামীর ঘর ছাড়ে না। আমার পূর্বের স্বামী প্রায়ই আমার দেবরকে নিয়ে আমাকে সন্দেহ করতো। মাঝে-মধ্যে আমার ওপর অমানুষিক নির্যাতনও করতো। কাজেই বাধ্য হয়ে দেবরের হাত ধরে স্বামীর ঘর ছেড়েছি। এখন দেবরই আমার বৈধ স্বামী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বিদেশফেরত দেবরের সঙ্গে ঘর ছাড়লো ভাবি

প্রকাশের সময় : 10:46:01 pm, Thursday, 20 May 2021