মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া বিদুৎপিষ্ট হয়ে বুধবার সকালে একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি গ্রামের অনিল সমদ্দারের ছেলে অশোক সমদ্দার(৩৫) বুধবার সকালে পানির ট্যাঙ্কি পরিস্কারের জন্য যায়।
সে ঘরে উপরের টিনের চালায় উলে চালার পাশের বিদুৎতের ছেড়া তার ঝুলছিলো। ওই ঝুলান্ত বিদুৎতের তারে জড়িয়ে অশোক গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বুধবার বিকেরে মৃত্যু ঘোষনা করেন।
Leave a Reply