বিড়িতে সুখটান দিয়েও দাঁড়ি পাল্লার দাওয়াত ! ভাইরাল বক্তব্য Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর




বিড়িতে সুখটান দিয়েও দাঁড়ি পাল্লার দাওয়াত ! ভাইরাল বক্তব্য

বিড়িতে সুখটান দিয়েও দাঁড়ি পাল্লার দাওয়াত ! ভাইরাল বক্তব্য




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে এক উঠান বৈঠকে দেওয়া এই বক্তব্য তার ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

বক্তব্যে ড. ফয়জুল হক ধর্মীয় উপমা ও দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার মাধ্যমে ভোটারদের কাছে তার দলের প্রতীক দাঁড়ি পাল্লার পক্ষে সমর্থন চান। তিনি বলেন, ‘একটা সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি দাঁড়ি পাল্লার দাওয়াত আল্লাহ কবুল করেন, তাতেই অনেক কিছু বদলে যেতে পারে।’

তিনি পুরুষ ভোটারদের উদ্দেশে বলেন, চা ও বিড়ির দোকানে গিয়ে সাধারণ আলাপের ছলে দাঁড়ি পাল্লার জয়জয়কার ছড়িয়ে দিতে। এতে অতিরিক্ত অর্থ খরচ না করেই বড় ধরনের খেদমত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

নারী ভোটারদের উদ্দেশে ড. ফয়জুল হক বলেন, পারিবারিক ও সামাজিক আড্ডাকেও নির্বাচনী প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। তিনি বলেন, প্রত্যেক নারী ভোটার যেন অন্তত ২০ জন নারীকে ফোন করে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনের দিন সম্পর্কে তিনি বলেন, ভোটের আগের রাতে না ঘুমিয়ে পরিবার-পরিজন নিয়ে ভোরে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমর্থন ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD