বিটপুলিশিং:প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে:উপ-পুলিশ কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিটপুলিশিং:প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে:উপ-পুলিশ কমিশনার

বিটপুলিশিং:প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে:উপ-পুলিশ কমিশনার

বিটপুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে:উপ-পুলিশ কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেছেন, অকারনে থানায় কোন মামলা পেন্ডিং রাখা যাবেনা।যথা সময়ে ওয়ারেন্ট তামিল করার জন্য অভিযান বৃদ্ধি করতে হবে।আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখা।কোন অবস্থাতেই যেন আইন শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।কোন কিছুর বিনিময়ে প্রলুব্ধ হয়ে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবেনা।মানবাধিকারকে সমুন্নত রেখে যথাযথ ভাবে আইন প্রয়োগ করতে হবে।বিটপুলিশিং কার্যক্রমকে আরও জোরদার করে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুলিশি সেবা পৌছে দিতে হবে।

 

 

বৃহস্পতিবার(০৮অক্টোবর) বেলা ১১ টায় বিএমপি উত্তর বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

এ সময় তিনি আরও বলেছেন,প্রত্যক এলাকার বিট অফিসারকে যথাযথ ভাবে তার দায়িত্ব পালন করতে হবে।যেই জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন দেয়া হয়,সেই জনগনের প্রতি ন্যায় বিচার করে তাদের আস্থাভাজন হতে হবে।আমরা জনগনকে সাথে নিয়ে সমাজ থেকে সকল প্রকার অপরাধ মূলক কার্যকলাপ দূর করতে চাই।অপরাধীকে আইনের আওতায় এনে সংশোধনের চেষ্টা করতে হবে,এক্ষেত্রে কোন নিরাপরাধ ব্যাক্তি যাতে হয়রানির শিকার না হয় সে দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।সততার সাথে কাজ করলে জনগন সঠিক সেবা থেকে বঞ্চিত হবেনা।সমাজে কোন ঘটনাকে আমরা বড় বা ছোট করবোনা।মামলার চার্জশীট দেয়ার ক্ষেত্রে সংঘঠিত ঘটনার সঠিক চিত্র তুলে ধরতে হবে।

 

 

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন,করোনা কালে সঠিক ভাবে স্বাস্থ্য বিধি মেনে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।জনগনের সেবার মান বৃদ্ধির কথা শুধু মুখে বললেই হবেনা, সত্যিকারার্থে জনগনের সেবা দিয়ে প্রমান করতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাচাতে হবে।।সমাজের সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় আনতে সবাই মিলে কাজ করতে হবে।তাহলেই আমরা সত্যিকারার্থে জনগনের জনবান্ধব পুলিশ হতে পারবো।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,কাউনিয়া থানার অফিসার ইসচার্জ মোঃ আজিমুল করিম,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ ছগির হোসেন প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD