বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মাসুমা হাদি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মাসুমা হাদি

বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মাসুমা হাদি




ঝালকাঠি প্রতিনিধি ॥ শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। সংগঠনের আহ্বায়ক শহিদ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে এই আন্দোলন আরও তীব্র হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঝালকাঠির নলছিটি উপজেলায় ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “এই হত্যার বিচার বাংলার মাটিতেই করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।” তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কার্যকর বিচারিক অগ্রগতি দৃশ্যমান নয়।

মাসুমা হাদি বলেন, ইনকিলাব মঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ ও সাক্ষাতের জন্য একাধিকবার উদ্যোগ নিলেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, তা গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নিন্দনীয়।

তিনি দাবি করেন, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে পুলিশের জলকামান ও টিয়ারগ্যাসে ইনকিলাব মঞ্চের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মাসুমা হাদি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে যদি প্রশাসনের আচরণ এমন হয়, তাহলে আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হওয়াই স্বাভাবিক। তিনি ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধান নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি শুধু একজন সংগঠক নন, তিনি ন্যায় ও প্রতিবাদের প্রতীক। তার আদর্শ ধারণ করেই আন্দোলন চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ। যতদিন না হত্যার বিচার নিশ্চিত হচ্ছে, ততদিন রাজপথেই থাকবে সংগঠনটি—এমন অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD