মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক। । পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে তৎপর বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম(বার) এর নির্দেশনায় গরুর হাট, লঞ্চঘাট সহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া জনগণকে সচেতন থাকার জন্য লিফলেট বিতরন করা হয়।
উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এর তত্বাবধানে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ. আর. মুকুল পিপিএম -সেবা রুপাতলী গরুর হাট ও কালিজিরা চেকপোষ্ট ডিউটিসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের চেকপোষ্ট ডিউটি তদারকী করেন।
এদিকে বং রাত ৮টা থেকে কোতয়ালী মডেল থানাধীন দপদপিয়া ব্রীজের সংলগ্ন গরুর হাট পরিদর্শন করেন পুলিশ পরিদর্শক (অপারেশন ) মোঃ মোজাম্মেল হক। পরিদর্শনকালে কর্তব্যরত পুলিশ সদস্যদের ডিসি (দঃ) এবং এসি (কোতয়ালী),র বিভিন্ন নির্দেশনা অবহিত করেন।
এসময় হাটে আসা ক্রেতা বিক্রেতাদের করনীয় বিষয়ক লিফলেট বিতরন করেন। এছাড়া দূর দুরান্ত থেকে কোরবানীর পশু নিয়ে আসা খামারী এবং ক্রেতাদের সাথে কথা বলেন। কেউ কোন প্রকার চাঁদা দাবি করলে সাথে সাথে পুলিশ কন্ট্রোল রুমে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
নগরীর জনগনের নিরাপত্তা নিশ্চিত করাসহ স্বজনদের সাথে ঈদ করতে আসা জনসাধারনের চলাচল নির্বিঘ্ন করতে চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যদের ডিসি (দক্ষিন) এর বরাত দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply