বিএমপি'র দুই বিভাগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএমপি’র দুই বিভাগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

বিএমপি’র দুই বিভাগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

বিএমপি'র দুই বিভাগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে বিএমপি সদর দপ্তর, সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

 

 

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) এর উপস্থিতিতে স্ব স্ব চুক্তিতে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান পিপিএম-বার।

 

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক পুলিশিং কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, প্রান্তিক পর্যায়ে অর্থাৎ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়া এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থার আওতায় উক্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

 

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদরদপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের,

 

 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ আকরামুল হাসান (ফোকাল পয়েন্ট , এপিএ বিএমপি ) , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (এস্টেট) মোঃ ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD