বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বিএনপি ভোট নিতে জানে না, চুরি করতে জানে: পানি সম্পদ উপমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:57:46 am, Sunday, 20 February 2022
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি নির্বাচনের অর্থ বোঝে না উল্লেখ করে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, তারা ভোট চুরি করতে জানে, কিন্তু জনগণের ভোট নিতে জানে না। সে কারণে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের সখিপুরের চারভাগা পাইকবাড়ী আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে নড়িয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, সার্চ কমিটিতে নিজেরা নাম না দিয়ে অন্যদের দিয়ে তাদের পছন্দের নাম ঠিকই দিয়েছে। অথচ জাতির সামনে পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। তারা সোজাপথে হাটতে পারে না, সবসময় চোরাগলি খোঁজে। কিন্ত জনগণ সেই সুযোগ দিচ্ছে না বলে বিএনপির নেতারা পাগলের প্রলাপ করছেন।

তিনি আরো বলেন, বিএনপি ভোট চুরি, দেশের অর্থ পাচারের এবং গুজবের চ্যাম্পিয়ান। তারা কখনো আয়নায় নিজের চেহারা দেখে না যে এই বিএনপির প্রতিষ্ঠা কার হাত দিয়ে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার কোনো অভ্যাসই তাদের ছিল না। বরং কেড়ে নেওয়া, চুরি করাই তাদের অভ্যাস ছিল।

আওয়ামী লীগের এই সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, তারা ১৯৯৬ সালে ভোটারবিহীন একটি তথাকথিত নির্বাচন করেছিল। সেই নির্বাচনে ২৭৮টি আসন তারা ঘোষণা দিয়ে রাতের অন্ধকারে নির্বাচিত হয়েছিলেন। সেই ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু এবং তার পরিবারের আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে পর্যন্ত নির্বাচিত করে মহান জাতীয় সংসদকে কলঙ্কিত করেছিল। সেই বেহায়ারা আজ আমাদের ভোট শেখায়!

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এনায়েতউল্যাহ মুন্সীর প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএনপি ভোট নিতে জানে না, চুরি করতে জানে: পানি সম্পদ উপমন্ত্রী

প্রকাশের সময় : 12:57:46 am, Sunday, 20 February 2022