সংবাদ শিরোনাম:

বিএনপি-জামায়াত বিষধর সাপ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:24:52 pm, Tuesday, 30 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বিষধর সাপের মতো বাংলাদেশকে দংশন করেছিলো। তাদের বিষাক্ত ছোবলে জাতি দিশেহারা হয়ে গিয়েছিলো। তাই দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে।

সম্প্রতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক অনুষ্ঠানে বলেন, বিএনপি ষড়যন্ত্র যদি মোকাবিলা করতে না পারি তাহলে দুই বিষধর সাপ বিএনপি ও জামায়াত সুযোগ পেলেই আমাদের ছোবল দেবে। এরা গণজাগরণ দেখলেই গর্তে ঢুকে। তাই এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে।

তিনি আরো বলেন, যখন কোনো দল সফল হয়, চক্রান্ত তখন গভীর হয়। এখনো গভীর চক্রান্ত হচ্ছে। বিএনপি-জামায়াত এখনো আছে। তারা বিষাক্ত সাপ। সুযোগ পেলেই ছোবল দেবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের শক্তি তৃণমূল। তারা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো লড়াইয়ে বিজয় আসবে। বিএনপি নেতিবাচক রাজনীতি পরিহার না করার কারণে, তাদের দল জনগণ থেকে বিচ্ছিন্ন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এক অনুষ্ঠানে বলেন, পাকিস্তান থেকে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে, এগিয়ে যাচ্ছে। একটি রাজনৈতিক দল তাদের দোসর, বিশ দল। সেই ২০ দল যেনো এখন বাংলাদেশের জন্য একটা বিষফোঁড়া। যখন ক্ষমতায় ছিলো বিএনপি জোট সরকার তখন বিষধর সাপের মতো বাংলাদেশকে দংশন করছিলো। রাজপথ বা নির্বাচন যেকোনো লড়াইয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করে বিএনপি-জামায়াতকে নিশ্চিহ্ন করা হয়েছে। কারণ তাদের মাঠে নেমে আন্দোলন করার কোনো সামর্থ্য নেই। বার বার তারা মাঠ ছেড়ে পালিয়েছে। বিএনপি-জামায়াত জোটের নীতি ছিলো নিজেদের স্বার্থে। দেশের মানুষকে আজীবন ভিক্ষুক বানিয়ে রাখার জন্য। তারা কখনো চাইনি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক।

দেশের মানুষ গরিব থাকবে এটা তাদের দেখতে ভালো লাগে। বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বনির্ভর হয়েছে। দেশের জনগণ ভালো আছে এটা দেখে বিএনপির গা জ্বালা করছে।

তিনি আরো বলেন, বিএনপির সাংগঠনিক ক্ষমতা কমে যাওয়ায় তাদের মুখের বিষ বাড়ছে। আর সে বিষ দেশের রাজনীতিকে বিষাক্ত করছে। তারা (বিএনপি) বিষধর সাপ নিয়ে খেলা করছে। এই সাপের ছোবলেই বিএনপির করুণ পরিণতি হয়েছে। দেশে-বিদেশে বিএনপি ষড়যন্ত্রের বৈঠক করছে। দেশের মানুষ বিএনপির সঙ্গে না থাকার জন্যই তারা জনগণ থেকে ছিটকে পড়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিএনপি-জামায়াত বিষধর সাপ

প্রকাশের সময় : 04:24:52 pm, Tuesday, 30 June 2020