বিএনপি-জামায়াতের ‘মধ্যরাতে বৈঠক’ অত:পর... Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




বিএনপি-জামায়াতের ‘মধ্যরাতে বৈঠক’ অত:পর…

বিএনপি-জামায়াতের ‘মধ্যরাতে বৈঠক’ অত:পর…




অনলাইন ডেস্ক :
মেহেরপুর সদর উপজেলায় গতকাল বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ছবি : এনটিভি

মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার রাজনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দাবি করেন, মধ্যরাতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে বিএনপির ১১ জন ও জামায়াতের আটজন নেতাকর্মীকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, বাঁশের লাঠি ১০টি ও তিনটি চার্জার লাইট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

আটকদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। তাঁরা পুলিশে অভিযান বন্ধেরও দাবি জানিয়েছেন।

এর আগে গতকাল ভোররাতে গাংনী থানায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD