বিএনপির ৭৩ নেতাকর্মী কারাগারে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএনপির ৭৩ নেতাকর্মী কারাগারে

বিএনপির ৭৩ নেতাকর্মী কারাগারে

বিএনপির ৭৩ নেতাকর্মীকে কারাগারে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নেত্রকোনার মদনে আওয়ামী লীগ ও পুলিশের দুই মামলা বিএনপির ৭৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) নেত্রকোনা জেলার আমলি আদালত-১ এর বিচারক মঞ্জুরুল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিউল হক কিরণ।

 

 

৭৩ আসামির মধ্য রয়েছেন মদন উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চানগাও ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম রাসেল রুবেল, সদস্য সচিব মিজানুর রহমান আকন্দ হিমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন কবির প্রমুখ।

 

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয় মদন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। এতে পুলিশ ও আওয়ামী লীগ পৃথক মামলা করে। ওই দুই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD