বিএনপির মেয়র প্রয়াত কামালের স্ত্রী ও ২ সন্তানকে দুদকে তলব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএনপির মেয়র প্রয়াত কামালের স্ত্রী ও ২ সন্তানকে দুদকে তলব

বিএনপির মেয়র প্রয়াত কামালের স্ত্রী ও ২ সন্তানকে দুদকে তলব




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) বিএনপির সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের স্ত্রী, ছেলে ও মেয়েকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের বিবরণ যাচাইয়ে দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে আগামী ১২ এপ্রিল হাজির হতে বলা হয়েছে।

 

 

নোটিশ পাওয়া তিনজন হলেন– প্রয়াত আহসান হাবিব কামালের স্ত্রী হোসনে আরা বেগম, ছেলে কামরুল আহসান রূপন ও মেয়ে মালিহা বেগম।

 

 

নোটিশে তাঁদের নামে থাকা রিভার আইল্যান্ড ইন্ট্রেগেশন লিমিটেড কোম্পানির মূলধনের উৎস সংক্রান্ত কাগজপত্র, কোম্পানির শেয়ার পরিবর্তনের কাগজপত্র, আয়কর নথি এবং সম্পদ বিবরণীতে সব স্থাবর ও অস্থাবর সম্পদের দলিলপত্র চাওয়া হয়েছে।

 

 

কামরুল আহসান রূপন বলেন, তাঁকেসহ মা ও বোনকে ১২ এপ্রিলের মধ্যে দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে যাওয়ার নোটিশ পেয়েছেন। আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বিসিসি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার তিন দিনের মাথায় এ নোটিশ পেলেন। তাঁর দাবি, রাজনৈতিক হয়রানি এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে এ নোটিশ দেওয়া হতে পারে।

 

 

রূপন জানান, তাঁর বাবা আহসান হাবিব কামাল প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতি করেছেন। তিনি পৌর কমিশনার, চেয়ারম্যান ও সিটি মেয়র ছিলেন। এর আগে একই নোটিশ ২০১৪, ১৬ এবং ১৮ সালেও দুদক দিয়েছিল। গত বছরের ৩০ জুলাই মৃত্যুর আগে তাঁর বাবা সেগুলোর জবাব দিয়েছেন।

 

দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল গাফফার বলেন, প্রয়াত আহসান হাবিব কামাল পরিবারের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয় অনেক আগে। এরই মধ্যে তাঁরা সম্পদের বিবরণী জমা দিয়েছেন। এখন তাঁদের উপস্থিতিতে বিবরণী যাচাই-বাছাই করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD