বিএনপির উপদেষ্টাকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিএনপির উপদেষ্টাকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

বিএনপির উপদেষ্টাকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত




ঝালকাঠি প্রতিনিধি।।  ঝালকাঠি জেলা বিএনপির উপদেষ্টাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের আভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের পদ স্থগিত করা হয়েছে।বুধবার (১৯ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে জেলা বিএনপির সাধারণ সম্পদকের পদ স্থগিত করা হয়।

কেন্দ্র থেকে প্রেরিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, গত ১৬ এপ্রিল জেলা বিএনপির সাধারণ সভা শেষে হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে মনিরুল ইসলাম নুপুর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ বিষয়ে কেন্দ্র কর্তৃক গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের প্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়।

জবাব প্রাপ্তির পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।এর আগে গত ১ জুন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরকে জেলা বিএনপির উপদেষ্টা মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াসকে সকলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রিয় বিএনপি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD