বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বিএনপিকে বেহুস বানিয়ে কাউন্সিলর লুনার আ.লীগে যোগদান!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:08:47 pm, Saturday, 28 July 2018
  • 1233 সংবাদটি দেখা হয়েছে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন জেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আয়শা তৌহিদ লুনা। জেতার পরপরই গতকাল আওয়ামী লীগে যোগ দিয়েছেন তিনি।

বরিশাল মহানগরীর কালীবাড়ী রোডে সেরনিয়াবাত ভবনে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে নিয়ে যোগ দেন আয়শা তৌহিদ। শুক্রবার রাতে যোগদান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহান আরা বেগমের হাতে ফুল তুলে দেন।

আয়শা তৌহিদ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি এবারের সিটি করপোরেশন নির্বাচনে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী কাউন্সিলর।

আওয়ামী লীগে যোগদানের সময় আয়শা তৌহিদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতিতে বিশ্বস্ত হয়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছি। যত দিন রাজনীতি করব, তত দিন বঙ্গবন্ধুর আদর্শে থেকে রাজনীতি করে মানুষের সেবা করে যাব।’

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আগামী সোমবার বরিশাল সিটির নির্বাচন। তার আগেই এ যোগদান বরিশাল শহরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। যোগদানে বলপ্রয়োগ হয়েছ কি না, তা নিয়েও আলোচনা আছে। তবে সদ্য আওয়ামী যোগ দেওয়া আয়শা তৌহিদ বলেন, ‘সম্পূর্ণ স্বেচ্ছায় আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রেখে আওয়ামী লীগে যোগ দিয়েছি। আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহর আদর্শে উজ্জীবিত হয়ে দলটিতে গেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বিএনপিকে বেহুস বানিয়ে কাউন্সিলর লুনার আ.লীগে যোগদান!

প্রকাশের সময় : 11:08:47 pm, Saturday, 28 July 2018