সংবাদ শিরোনাম:

বাড়ির মালিকের ছেলের যৌন হয়রানী ও মিথ্যা বদনাম সইতে না পেরেই ফাঁস দেয় বরগুনার সামিরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:48:02 pm, Monday, 5 July 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা শহরের কলেজ সড়ক খামারবাড়ি এলাকায় বাড়ির মালিকের ছেলের যৌন হয়রানী ও মিথ্যা বদনাম সহ্য করতে না পেরে সামিয়া নামের এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে বাসার বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী অভিযুক্ত বাড়ির মালিকের ছেলে ২ সন্তানের জনক জামালকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সামিয়ার পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সামিয়ার বাবার সাথ মায়ের বিবাহ বিচ্ছেদ হলে ৫-৬ মাস পূর্বে দ্বিতীয় স্বামী ও মেয়েকে নিয়ে কলেজের উত্তর পাশে খামার বাড়ির সামনে আবুল বাশারের বাসা ভাড়া নেয়। পাশে এক বাসায় আবুল বাশারের ছেলে জামাল স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে।

স্থানীয়রা জানায়, জামাল প্রায়ই সামিয়া গোসলে গেলে উঁকি দিয়ে দেখতো এবং অশ্লীল ইঙ্গিত করতো। বিষয়টি সামিয়া তার মাকে এবং জামালের স্ত্রীকে জানায়। এলাকার অনেকেই বিষয়টি জেনে যায়। জামাল বাহিরে দেখলেই অশ্লীল মন্তব্য ও ইঙ্গিত করতো। উল্টো জামাল সামিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়।

দুইদিন আগেও জামাল অশ্লীল মন্তব্য করলে সামিয়ার মা মোবাইলে জামালের বাবাকে জানায়। সামিয়ার মা সুমি আক্তার জানান, শনিবার বাথরুমে সামিয়া গোসল করার সময় জামাল উকি দিয়ে দেখলে সামিরা পানি ছুড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে জামাল অশ্লীল গালি দেয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারিকুল ইসলাম বলেন,প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হচ্ছে। এলাকাবাসী উত্ত্যক্তকারী একজনকে পুলিশে সোপর্দ করেছে। তদন্ত করে আত্মহত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাড়ির মালিকের ছেলের যৌন হয়রানী ও মিথ্যা বদনাম সইতে না পেরেই ফাঁস দেয় বরগুনার সামিরা

প্রকাশের সময় : 08:48:02 pm, Monday, 5 July 2021