বাড়িতে আশ্রয় দেওয়ার কথা বলে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করলেন ইজিবাইকচালক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাড়িতে আশ্রয় দেওয়ার কথা বলে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করলেন ইজিবাইকচালক

বাড়িতে আশ্রয় দেওয়ার কথা বলে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করলেন ইজিবাইকচালক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গোপালগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে খায়রুল ইসলাম নামে এক ইজিবাইক চালকের বিরুদ্ধে।

সোমবার (২০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। রাতেই অভিযোগের ভিত্তিতে ওই চালককে আটক গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই গার্মেন্টস কর্মী গাজীপুর থেকে ভেঙে ভেঙে খুলনার যাওয়ার পথে রাত ৮টার দিকে গোপালগঞ্জ পুলিশ লাইনস’র কাছে এসে পৌঁছায়। রাত হয়ে যাওয়ায় এবং কোনও যানবাহন না থাকায় তিনি একাকী সেখানে বসে থাকেন।

এসময় খায়রুল ইসলাম নামে এক ইজিবাইকচালক সকালে খুলনা পৌঁছে দেওয়ার কথা বলে রাতে তার বাড়িতে মা-বোনের কাছে থাকার প্রস্তাব দেয়। এতে গার্মেন্টস কর্মী রাজি হয়ে ইজিবাইক চালকের সঙ্গে যান। এই সুযোগ কাজে লাগিয়ে ওই চালক তাকে ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে তিনি রাত ১০টার দিকে স্থানীয় কিছু লোকের সহায়তায় পুলিশের কাছে যায়। পরে পুলিশ গিয়ে খায়রুলকে গভীর রাতে গ্রেফতার করে।

মো. মনিরুল ইসলাম আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ওই গার্মেন্টস কর্মীর ডাক্তারি পরীক্ষা মঙ্গলবার সদর হাসপাতালে করা হবে এবং গ্রেফতার ধর্ষক খায়রুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD