সংবাদ শিরোনাম:

বাড়ছে তাপমাত্রা,কমেছে শীতের তীব্রতা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:55:27 pm, Wednesday, 15 January 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বুধবার (১৫ জানুয়ারি) ঢাকায় সূর্য উঠেছে, কমে এসেছে শীতের তীব্রতা। বৃহস্পতিার (১৬ জানুয়ারি) থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামী সপ্তাহে আবারও তাপমাত্রা কমে যাবার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৫ জানুয়ারি) আট জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১১ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শৈত্যপ্রবাহ কমে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।বুধবার (১৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি, গতকাল ছিল একই জায়গায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকায় বুধবার দুই ডিগ্রি তাপমাত্রা বেড়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২, গতকাল মঙ্গলবার (১৪ জানয়ারি) ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি। একইভাবে আজ ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই আছে, সেখানে আজ কের তাপমাত্রা ১৩ দশমিক ৫, মঙ্গলবার ছিল ১৩ দশমিক ২, চট্টগ্রামে গতকালের মতোই আজও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২, সিলেটে আবারও তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, আজ সেখানে সর্বনিম্ন ১২ দশমিক ২, গতকাল ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে তাপমাত্রা প্রায় একই আছে, আজ সর্বনিম্ন ৯ দশমিক ৮, মঙ্গলবার ছিল ৯ দশমিক ২, রংপুরেও তাপমাত্রা প্রায় একই আছে আজ সর্বনিম্ন ১০ দশমিক ৮, গতকাল ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি।

খুলনায় আজ তাপমাত্রা বেড়েছে। আজকে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৩, গতকাল ছিল ১১ দশমিক ৮ এবং বরিশালে দুই ডিগ্রি বেড়েছে আজ ১২ দশমিক ৩, গতকাল ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এখনও বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বইছে। রংপুর বিভাগের পুরোটা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। কিছু এলাকায় শৈত্যপ্রবাহ কমেছে। বৃহস্পতিবার আরও কিছু এলাকায় শৈত্যপ্রবাহ কমে গিয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়— রাজশাহী, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গলসহ রংপুর বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। দেশের বেশিরভাগ অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাড়ছে তাপমাত্রা,কমেছে শীতের তীব্রতা

প্রকাশের সময় : 12:55:27 pm, Wednesday, 15 January 2020