বাহুবলী’র প্রিক্যুয়াল আসছে নেটফ্লিক্সে Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




বাহুবলী’র প্রিক্যুয়াল আসছে নেটফ্লিক্সে

বাহুবলী’র প্রিক্যুয়াল আসছে নেটফ্লিক্সে




অনলাইন ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক সৃষ্টিকারী সকল ক্ষেত্রে নিজের আলাদা রেকর্ড দাঁড় করিয়েছিল বাহুবলী সিকুয়েন্স; বিশেষ করে বাহুবলী-২। রাজামৌলি পরিচালিত বাহুবলী-২ সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিল।

বাহুবলীর প্রতি দর্শক আগ্রহে এখনো ভাটা পড়েনি। এরই মাঝে দারুণ খবর এসেছে বাহুবলী-প্রেমীদের জন্য। এবার ওয়েব সিরিজ ফরম্যাটে আসছে বাহুবলী, দেখা যাবে নেটফ্লিক্সে।

তবে এবার বাহুবলীর সিক্যুয়াল নয় আসছে প্রিক্যুয়াল। ভক্তরা ধরেই নিয়েছিলেন যে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ আর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর পরই হয়তো গল্পের শেষ। কিন্তু ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে ‘নেটফ্লিক্স’ নিয়ে আসছে নতুন সিরিজ।

আনন্দ নিলকান্তনের বই ‘দ্য রাইজ অব শিবাগামী’ নিয়েই ওয়েব সিরিজ তৈরি করতে চলছে নেটফ্লিক্স। কীভাবে শিবাগামী এমন বিরাট এক সাম্রাজ্যের রাণী হয়ে উঠলেন, সেই কাহিনিই ফুটে উঠবে এই ওয়েব সিরিজে। ফুটে উঠবে মহীশমতী সাম্রাজ্যের কাহিনিও। ৯টি এপিসোডে নিলকান্তনের বইয়ের এই গল্প ভাগ করে নিয়েছে নেটফ্লিক্স।

‘বাহুবলী’ ছবি দু’টির পরিচালক এস এস রাজামৌলি বলেন, ‘নানান শক্তিশালী চরিত্র আর আর সেই সব চরিত্রের খুঁটিনাটি নানান দিক নিয়েই গড়ে উঠেছে বাহুবলীর দুনিয়া। সেই দুনিয়ারই ছোট ছোট কয়েকটা গল্প নিয়েই তৈরি করেছি ‘বাহুবলী: দ্য বিগিনিং’ আর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। তার প্রিক্যুয়ালও হতে চলেছে সে রকমই একটা কাহিনি নিয়ে।’

যদিও এই ওয়েব সিরিজের পরিচালনা তিনিই করছেন কি না, সে বিষয়টা খোলসা করেননি রাজামৌলি। তবে এই সিরিজের ন্যারেটিভ স্টাইল হবে ছবির মতোই। ছবির মতোই গুরুত্ব দেওয়া হবে ভিজুয়াল ইফেক্টস আর শিল্প নির্দেশনার বিষয়টিকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD