বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী আহত

বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী আহত

আহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে আব্দুল সাত্তার মাদবর (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

আহত সাত্তারের ভাই ইব্রাহিম মাতবর জানান, তাদের বাসা রূপনগর ১০/১ নম্বর রোডে। সন্ধ্যায় বাসার সামনে হাঁটছিলেন তার ভাই আব্দুস সাত্তার। হঠাৎ তিনজন লোক তার ভাইকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্বজনরা জানান, সাত্তার ঝুট ব্যবসায়ী। কারা তাকে গুলি ছোড়ে আহত করেছে তা জানাতে পারছেন না তারা। এলাকায় কারও সাথে সাত্তারের শত্রুতা আছে বলে তাদের জানা নেই।

 

 

রূপনগর থানার ওসি (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর বাসার সামনে কারা তাকে গুলি করেছে এখনো জানা যায়নি। আহত আব্দুস সাত্তারের কোমরের ডান পাশে ও পিঠে গুলি লেগেছে। তিনি একটু সুস্থ হলেই তার কাছ থেকে জানতে পারব কে বা কারা তাকে গুলি করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD