অনলাইন ডেস্ক: ঝিনাইদহে স্বামীকে শরবতের সাথে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে বাসর রাতে টাকা-স্বর্ণালঙ্কারসহ এক নববধূ পালিয়ে গেছে বলে অভিযোগ উটেছে।এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায়।পালিয়ে যাওয়া ওই গৃহবধূ চুয়াডাঙ্গা জেলা শহরের মসজিদপাড়ার বাসিন্দা বলে জানাগেছে।
এলাকাবাসী ও ছেলের পরিবারের সাথে কথা বলে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার মসজিদপাড়ার ওই তরুণীর সাথে শুক্রবার (২৮ জুন) বিয়ে হয় ঝিনাইদহ শহরের একটি ছেলের। এরপর বাসর রাতে স্বামীকে শরবতের সাথে ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে ফেলে ওই তরুণী। পরে রাত ২টা ৪৫ মিনিটে সে ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও বিয়েতে প্রাপ্ত যাবতীয় দামী পোষাক-শাড়ী ও অন্যান্য জিনিষ পত্রাদীসহ পালিয়ে যায়। যা বাড়িতে রাখা সিসি টিভি ক্যামেরায় ধরা পরে।
পালিয়ে যাওয়ার সময় সে খালি পায়ে ছিল বলে ক্যামেরার ভিডিওতে দেখা যায়। অভিযোগ পূর্বে অন্য আরেকটি ছেলে যার নাম সাগর এর সাথে সে রাতেই মোবাইল ফোনে যোগাযোগ করে দেখা করে এবং অজানার উদ্যেশ্যে পাড়ি জমায়।ঝিনাইদহ সদর থানা সূত্রে জানা যায়, এ ব্যাপারে ছেলের বাবা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
Reporter Name 
















