বাল্যবিয়ে: কাজির জরিমানা ও কনের বাবার ১৫ দিনের জেল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাল্যবিয়ে: কাজির জরিমানা ও কনের বাবার ১৫ দিনের জেল

বাল্যবিয়ে: কাজির জরিমানা ও কনের বাবার ১৫ দিনের জেল

বাল্যবিয়ে: কাজির জরিমানা ও কনের বাবার ১৫ দিনের জেল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেনীতে বাল্যবিয়ের দায়ে কাজীর ২০ হাজার জরিমানা ও কনের বাবার ১৫ দিনের জেল দিয়েছেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন। শুক্রবার (২৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর রামপুর হাফেজ উকিল বাড়ি এলাকার ভাড়াটিয়া মো. জহির উদ্দিনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

 

 

এ সময় জান্নাতুল ফেরদৌস নামে ফেনীর রামপুর বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল ২৫ বছর বয়সী কারখানা শ্রমিক আনোয়ারের সাথে। তারা উভয়ই লক্ষীপুরের বাসিন্দা। শুক্রবার কাউকে না জানিয়ে কনের পিতা মো. জহির উদ্দিন তার তের বছর বয়সী মেয়েকে আলী আহম্মদের ছেলে মো. আনোয়ারের সাথে বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন কনের বাড়িতে হানা দেয়। এ সময় অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ের দায়ে ফেনীর পৌরসভা ১৮ নং ওয়ার্ডের কাজী নিকাহ রেজিস্টার আবদুল মতিনকে ২০ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় মেয়ের পিতা মো. জহির উদ্দিনকে মেয়ে বাল্যবিবাহের দায়ে ১৫ দিনের জেল দেন। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে পাত্র আনোয়ার বাসা ছেড়ে পালিয়ে যায়।

 

 

ভ্রাম্যমাণ আদালতের সহায়তা করেন বেঞ্চ সহকারী নুর উদ্দিন আরিফ, ফেনী পৌরসভা ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফু উদ্দিন, ১৬ নং ওয়ার্ড বাউন্সিলর আমির হোসেন বাহার ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD