বাবুগঞ্জে ১১ পরিবারের গলার কাটা জসিম দম্পতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে ১১ পরিবারের গলার কাটা জসিম দম্পতি

বাবুগঞ্জে ১১ পরিবারের গলার কাটা জসিম দম্পতি

বাবুগঞ্জে ১১ পরিবারের গলার কাটা জসিম দম্পতি




বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের পূর্ব দেহেরগতি এলাকার বড় হাওলাদার বাড়ির ১১ টি পরিবারের গলার কাঁটায় পরিনত হয়েছে একই বাড়ির জসিম উদ্দিন দম্পতি।

 

জসিম উদ্দিন ও তার স্ত্রী সালমা আক্তার একেরপর এক মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে বাড়ির সকলকে হয়রানিসহ নানারকম মানুষিক চাপে রেখে আসছে দীর্ঘদিন যাবৎ। গতকাল জসিম উদ্দিন এর স্ত্রী সালমা আক্তারের দায়েরকৃত বাবুগঞ্জ থানায় একটি অভিযোগের সত্যতা জাছাইয়ে সরেজমিনে গেলে বেড়িয়ে আসে থলের বিড়াল।

 

বাড়িতে জসিম উদ্দিনসহ ১২ টি পরিবার বসবাস করে। সবাই জসিম উদ্দিন ও তার স্ত্রীর বেপরোয়া আচারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। ওই বাড়ির সকল পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বাড়িতে প্রবেশ পথের জন্য ৪/৫ হাত রাস্তা থাকলেও জসিম উদ্দিন রাস্তার দুই পাশের দুইটি পাকা দালান ভেঙ্গে রাস্তা বড় করার পায়তারা করছে। অথচ বাড়ির জমি বন্টনের সময় তাকে রাস্তার জন্য জমি রাখার কথা বলা হলে তিনি রাস্তার জমি দিতে অপারগতা জানিয়ে হেলিকপ্টারে বাড়ি প্রবেশের কথা বলেছিলো।

 

জসিম উদ্দিনের পৌত্রিক সূত্রে বাড়িতে প্রাপ্ত ১০ শতক জমির উপর ৫তলা ফাউন্ডেশন করে বিল্ডিং করছে। পুরো ১০ শতক জমি ভোগ দখল করে এখন অন্যের পাকা ঘর ভেঙ্গে রাস্তা বড় করার অযৌক্তিক দাবি জানিয়ে মামলা হামলার হুমকি ও হয়রানি মূলক অভিযোগ করে আসছে।

 

সরেজমিনে দেখাগেছে জসিম তার নিজ প্রবাসী ভাই ও বোনদের পৌত্রিক সম্পত্তি থেকে গাঁয়ের জোরে বঞ্চিত করেছে। জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন ভুক্তভোগী বলেন, বাড়িতে প্রবেশের যে রাস্তাটি রয়েছে তা আমাদের জমি। অথচ সে এখন আমাদের থাকার ঘর ভেঙ্গে রাস্তা বড় করার অযৌক্তিক দাবি বাস্তবায়ন করতে চায়। কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিতে থাকে।

 

অভিযুক্ত জসিম উদ্দিন মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক হাওলাদারের বড় ছেলে। সে একটি লাইসেন্স কৃত শর্টগান ব্যবহার করে বিভিন্ন ভিআইপিদের চুক্তিভিত্তিক সুরক্ষা দেয়ার কাজ করেন। নাম প্রকাশ করার না শর্তে এলাকার অনেকই বলেন, জসিম ঢাকায় বডিগার্ডের চাকরি করে। মাঝে মধ্যে এলাকায় এসে হুঙ্কার তোলে। তার ব্যবহৃত অস্ত্রের ভয়ে আতংকিত এলাকাবাসী।

 

প্রশ্ন উঠেছে তার উপার্জনের বৈধতা নিয়ে। বডিগার্ডের চাকরির বৈধ উপার্জন দিয়ে কিভাবে পাঁচ তলা ফাউন্ডেশন করে বাড়ি তৈরি ও অর্থের দম্ভক্তি দেখানো সম্ভব? এদিকে তার ও স্ত্রী সালমা আক্তারের অত্যাচার থেকে বাঁচতে আইনপ্রয়োগকারী সংস্থা ও কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD