বাবুগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৩১জন,প্রশাসনের সর্তকতা জারি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৩১জন,প্রশাসনের সর্তকতা জারি

বাবুগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৩১জন,প্রশাসনের সর্তকতা জারি




বাবুগঞ্জ সংবাদদাতা॥ বরিশালের বাবুগঞ্জে নভেল করোনা (কোভিড-১৯) ভাইরাস থেকে সংক্রমন ঠেকাতে ৩১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ২০ জনের বেশি ১৪ দিন হোম কোয়ারাইন্টাইন শেষে পরিবার পরিজনদের সাথে বসবাস করছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুভাষ চন্দ্র। তবে বিভিন্ন ইউনিয়ন থেকে পাওয়া তথ্য অনুযায়ি চীন,অস্ট্রেলিয়া, আরব আমিরাতসহ দেড়শতাধীক বিদেশ ফেরত প্রবাসিদের খবর পাওয়া গেলেও এর সঠিক কোন হিসাব দিতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসনের সহায়তায় প্রত্যেক ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও চৌকিদারের মাধ্যমে বিদেশ ফেরতদের খবর জেনে দ্রুত হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে বাবুগঞ্জে উপজেলা প্রশাসন ও বাবুগঞ্জ থানার উদ্যেগে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারনা ও চলাচলে সর্তকতা জারি করা হয়েছে। এদিকে উপজেলার ৬ ইউনিয়নে করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে গুজব ছড়ানো ও দ্রব্য মূল্য বৃদ্ধি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃদাঃ) নুসরাত জাহান খান। শুক্রবার তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার ৭ ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন বলে নিশ্চিত করেন।

সাধারন জনগন বলেন, অনেক বিদেশ ফেরতদের হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে উপজেলাবাসীর মধ্যে ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD