বাবুগঞ্জে হস্তান্তরের আগেই নবনির্মিত ইউএনও’র বাসভবনে ফাটল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে হস্তান্তরের আগেই নবনির্মিত ইউএনও’র বাসভবনে ফাটল

বাবুগঞ্জে হস্তান্তরের আগেই নবনির্মিত ইউএনও’র বাসভবনে ফাটল

বাবুগঞ্জে হস্তান্তরের আগেই নবনির্মিত ইউএনও’র বাসভবনে ফাটল




বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নব-নির্মিত বাসভবন হস্তান্তরের আগেই ফাটল ধরে ছাদ থেকে পানি চুয়ে পানি পড়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে পেয়ে বুধবার (১৯ জানুয়ারী) সকাল ১১টার দিকে সরেজমিন তদন্ত করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন।

 

 

জানা গেছে, এলজিইডি’র তত্ত্বাবধানে ২০১৬-২০১৭ অর্থ বছরে ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার ব্যয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। ইউএনও মোঃ আমীনুল ইসলাম জানান, বৃষ্টি হলে নতুন নির্মিত ভবনের ছাদ চুয়ে পানি, প্লান্বিংয়ের পাইপ ও সিলিং ফ্যানের পয়েন্ট দিয়ে ছাদের পানি পড়ে দেয়াল নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার চিঠি দিয়ে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন তিনি। এরই প্রেক্ষিতে এলজিইডি নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বুধবার সকালে নব-নির্মিত ভবন পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী দেওয়ান মোঃ আবদুস ছবুর, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর সজল।

 

 

নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন ভবনটি পরিদর্শন করে সমস্যা খতিয়ে দেখেন এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নতুন ভবন হস্তান্তরের নির্দেশ দেন। এছাড়া উপজেলা চত্বরে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পরিদর্শন করেন নির্বাহী প্রকৌশলী। এ সময় ম্যুরাল মঞ্চে ওঠার সিড়ির ধাপের প্রস্থ আরো বাড়িয়ে কাজ করার জন্য উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD