বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১০ জন বাস যাত্রী আহত হয়েছে ।

শুক্রবার সকাল ১১ টার সময় বরিশাল – ঢাকা মহাসড়কের রহমতপুর নামক স্থানে সড়কের পাশে যাত্রী বোঝাই বাস উল্টে এ দুঘর্টনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, সকাল ১১ টার দিকে বরিশাল থেকে ছেড়ে আশা উজিরপুরের শাতলার উদ্দেশ্য ছেড়ে আশা (নং বরিশাল-জ ১১-০১২৪) শামিম-নোমান নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ষ্টেশনে যাত্রীর জন্য অপেক্ষামান থাকা অবস্হায় যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা অন্য একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে এ সময় অন্তত অর্ধশতাধিক যাত্রী ছিলেন।
খবর পেয়ে বরিশাল ও বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত যাত্রীদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অামীনুল ইসলাম, এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিল অালম, বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লা প্রমুখ।
Reporter Name 















