মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(প.প) ডাঃ সুভাষ সরকার, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির, শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তফা হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা আক্তার, ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ প্রমুখ।
Leave a Reply