বাবুগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী হাতাহাতি, বাস ভাঙচুর, সড়ক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী হাতাহাতি, বাস ভাঙচুর, সড়ক

বাবুগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী হাতাহাতি, বাস ভাঙচুর, সড়ক




বাবুগঞ্জ প্রতিনিধি॥  বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস শ্রমিক ও কলেজ শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলার দুর্গাসাগর এলাকায় বরিশাল-বানারীপাড়া সড়ক ২ ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা একটি বাসেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দিলে বেলা ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থল সংলগ্ন মাধবপাশা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীদ বরিশাল জেলা বাস মালিক সমিতির একটি পরিবহনে ওঠার চেষ্টা করে।

কিন্তু বাসের শ্রমিক তাকে না তুলে ধাক্কা দিলে সে পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হলে অন্তত অর্ধশত শিক্ষার্থী একত্রিত হয়ে বাসটিতে ভাঙচুর চালিয়ে শ্রমিকদের মারধর করে।পাশাপাশি বরিশাল-বানারীপাড়া সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে সরিয়ে নিলে বেলা ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পাশাপাশি মালিক সমিতির নেতাদের ডেকে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD