বাবুগঞ্জে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় আটক

বাবুগঞ্জে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় আটক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর খেয়াঘাটের সামনে থেকে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নূরে আলম নামের এক প্রতারককে আটক করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) তাকে আটক করা হয়। আটককৃত নুরে আলম উপজেলার পশ্চিম ভতেরদিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) র‌্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, নুর আলম র‌্যাবের নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন লোকের কাছে চাঁদাবাজি করে আসছিলো। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে র‌্যাব দিয়ে ধরে মামলায় ফেলে হয়রানি করার হুমকি দিতো সে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরে আলম তার অপরাধ স্বীকার করে।

প্রতারক নুর আলম বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। নানান রকমভাবে ভয়ভীতি দেখিয়ে র‌্যাবের নামে চাঁদা দাবি করে অনেকের কাছ থেকে টাকা নিতেন তিনি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে প্রেস জানিয়েছে বিজ্ঞপ্তিতে র‌্যাব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD