বাবুগঞ্জে 'মাতাল' পদ্মা পরিবহণ কেরে নিলো সৈকত গোমেশ'র প্রান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে ‘মাতাল’ পদ্মা পরিবহণ কেরে নিলো সৈকত গোমেশ’র প্রান

বাবুগঞ্জে ‘মাতাল’ পদ্মা পরিবহণ কেরে নিলো সৈকত গোমেশ’র প্রান




বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহা-সড়কে সড়ক দূর্ঘটনায় সৈকত গোমেশ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন থানা ও স্থানীয় সূত্র। আজ শনিবার বিকাল ৪ টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা পরিবহণের একটি যাত্রীবাহী বাস(ঢাকা মেট্রো-ব-১৪-৭৬২৯) ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বরিশাল এয়ারপোর্ট মোড় অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমূখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সৈকত ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত সৈকত গোমেশ আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামের দানিয়েল গোমেশ’র পুত্র। সৈকত পদক্ষেপ নামে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। দূর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ, তবে পালিয়ে গেছে চালক,সুপারভাইজার ও হেলপার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD