সংবাদ শিরোনাম:

বাবুগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫৩ হাজার টাকা অর্থদন্ড: পেয়াজ বাজার নিয়ন্ত্রনে তদারকি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:15:58 pm, Thursday, 17 September 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

আরিফ হোসেন,বাবুগঞ্জ: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার ও মাধবপাশা বাজারে ভ্রাম্যমান আদলতে ৬ দোকানে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম এর পরিচাালি ভ্রাম্যমান আদালতে রহমতপুর ব্রীজে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রাণিসম্পদ কর্মকর্তার প্রত্যায়ন ছাড়া মাংস বিক্রয় করায় ২ মাংস ব্যবসায়ীর নিকট হতে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ অনুযায়ী ৪৫০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এসময় উদ্ধারকৃত মাংস স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।

পরে মাধবপাশা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পিঁয়াজ এর ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য যাচাই করা হয় এবং ক্রেতাদের কাছে যাতে অতিরিক্ত মূল্যে পিঁয়াজসহ কোন পণ্য বিক্রয় না করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়। এ সময়ে ১টি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও ৩টি দোকানে ডিলিং লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রয় করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ৪ দোকানির নিকট হতে ২০০০ টাকা করে ৮০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উভয় স্থানেই করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী চলাকালীন বারবার সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য সকলকে অনুরোধ করা হয়। বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে চলমান বিভিন্ন গণপরিবহনের যাত্রীদের মাস্ক পরিধান করতে অনুরোধ করা হয় এবং যারা মাস্ক ছাড়া যাতায়াত করছিল তাদের মাস্ক পরিধান করানো হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমীনুল ইসলাম জানান যে, বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান মহাদয়ের নির্দেশনায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের আইনানুগ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বাবুগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫৩ হাজার টাকা অর্থদন্ড: পেয়াজ বাজার নিয়ন্ত্রনে তদারকি

প্রকাশের সময় : 09:15:58 pm, Thursday, 17 September 2020