বাবুগঞ্জে ব্যার্থতা-সফলতার ইলিশ রক্ষা অভিযানের ১১ দিন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে ব্যার্থতা-সফলতার ইলিশ রক্ষা অভিযানের ১১ দিন

বাবুগঞ্জে ব্যার্থতা-সফলতার ইলিশ রক্ষা অভিযানের ১১ দিন

বাবুগঞ্জে ব্যার্থতা-সফলতার ইলিশ রক্ষা অভিজানের ১১ দিন




আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ সন্ধ্যা, সুগন্ধা ও আরিয়াল খাঁ নদী দ্বারা বেষ্টিত বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়ন। ইতি মধ্যে আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে “মা”ইলিশ রক্ষার ২২ দিনের ১১ দিন অতিবাহিত হয়েছে। এই উপজেলায় মৎস্য অভিযানকে ঘিরে যেমন রয়েছে ব্যার্থতার গুনঞ্জন তেমনি সফলতার ফিরিস্তিটাও কম লম্বা নয়।

 

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৪ ই অক্টবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৩৯ টি অভিযান পরিচালনার মাধ্যমে @ লক্ষ টাকা মূল্যের ৭ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুরিয়ে ফেলা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা ও কয়েক জনকে ৩৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। ২৮৫ কেজি জব্দকৃত ইলিশ ১৫/২০টি এতিম খানায় দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

ভাঙ্গা হয়েছে ৫৫ টির বেশি ডিঙ্গি নৌকা। কিছু কিছু যায়গায় তুবও অসাধু ব্যক্তিদের ছত্র ছায়ায় জেলেরা ইলিশ শিকারে নদীতে নেমে পরেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে দেহেরগতি ইউনিয়নের চরমলেঙ্গা এলাকায় একটি চক্র মাছ শিকার অব্যাহত রেখেছে। তারা অভিযানকারিদের উপর মাঝে মধ্যে চরাউ হয়ে থাকে বলে খবর পাওয়া গেছে।

 

সুগন্ধা নদীর দোয়ারিকা ব্রীজ থেকে চরমলেঙ্গা পর্যন্ত এনায়েত শরিফ নামের ব্যাক্তি পঞ্চাশের অধিক ট্রলার থেকে পাঁচশত টাকা করে উত্তলন করে ইলিশ শিকার করে আসছে বলে সূত্র জানিয়েছে। কেদারপর ইউনিয়নের সানি কেদারপুর এলাকার জানে অালম নামের একজন ত্রিশজন জেলেদের দিয়ে টাকার বিনিময়ে মাছ শিকার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, নদী গুলোতে প্রতিদিন দিবা-রাত্রি ৪ টি টিম অভিযান করছে। জেলা থেকেও মাঝে মাঝে অভিযানে আসছে। লোকবল সংকটের কারনে প্রত্যান্ত অঞ্চলের কিছু যায়গায় জেলারা মাছ ধরার খবর আসলেও আমরা যথাসাধ্য প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি মৎস্য অভিযান সফল করার জন্য প্রতিবেদকের মাধ্যমে সর্ব সাধারনের সহযোগিতা কামনা করছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলাম বলেন, দেশের স্বার্থে সরকারের “মা” ইলিশ রক্ষা অভিযান যে কোন মূল্যে সফল করতে হবে। আমরা সেই চেষ্টাই করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD