বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাবুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত




বাবুগঞ্জ প্রতিনিধি॥  বরিশালের রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাসের চাপায় অজ্ঞাত পরিচয় (৩০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর (৩২) এক আরোহী।বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করলেও পালিয়ে গেছেন চালক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল চালিয়ে দুই যুবক বরিশাল শহরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে উভয় আরোহী গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এক আরোহীকে মৃত ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থায়ও আশঙ্কাজনক।এর আগে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় একটি মামলা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওসি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD