বাবুগঞ্জে নদী ভাঙনীদের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে নদী ভাঙনীদের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

বাবুগঞ্জে নদী ভাঙনীদের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

বাবুগঞ্জে নদী ভাঙনীদের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ




বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নদী ভাঙনী ১০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ১৭ আগষ্ট দুপুরে উপজেলা পরিষদের নতুন ভবনে ত্রান বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ, উপজেলা প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান।

 

আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদীর ভাঙনে ভিটে বাড়ি হারানো চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদি, রহমতপুর ইউনিয়নের ছোট মীরগঞ্জ ও কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া এলাকার একশতটি পরিবারের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের মাধ্যমে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

 

খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো ২০ কেজি চাল, চিনি, নুডুলস ,দুধ, বিস্কুট ও চানাচুর ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD