সংবাদ শিরোনাম:

বাবুগঞ্জে নদীর ভাঙ্গনে দিশেহারা এলাকাবাসি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:44:10 am, Wednesday, 4 September 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ॥  বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদী সংলগ্ন মীরগঞ্জ এলাকায় আবারও আ´সিক ভাঙ্গন দেখা দিয়েছে। রবিবার বিকেল থেকে উপজেলার মীরগঞ্জ ফেরীঘাট সংলগ্ন দক্ষিণ পার্শে অন্তত ৩ শত বর্গফুট এলাকা মীরগঞ্জ বাজার থেকে ছোটমীরগঞ্জ বাজারে যাওয়ার সংযোগ সড়কটি আড়িয়াল খাঁ নদীতে দেবে যায়।

ভাগন কবলিত এলাকায় মীরগঞ্জ ফেরীঘাট ও বাজার রক্ষায় ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পের কাজ চলছিল। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও ঠিকাদরের গাফলতিতে নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প ভেস্তে গেছে বলে জানিয়েছে এলাকাবাসি। এ নিয়ে চলতি এক মাসে একই এলাকা কয়েক দফায় ভাঙ্গনের কবলে পরলো।

সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মীরগঞ্জ বাজারের রহমান রাইস মিল সংলগ্ন এলাকা থেকে শুরু করে বেশ কিছু বৃক্ষ, ভাঙ্গন প্রকল্পের বালু বোঝাই জিও ব্যাগ, বালুর খলা, ছোট মীরগঞ্জ ও উত্তর চাঁদপাশা যাতায়াতের সংযোগ সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এতে ফেরীঘাট ও অতিহ্যবাহী মীরগঞ্জ বাজার ভাঙ্গনের হুমকির কবলে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় ইউপি সদস্য জেলানী সাজোয়াল। তিনি বলেন বিছিন্ন হয়ে যেতে পারে চাঁদপাশার সাথে মীরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা। তাই জনর্দূভোগ লাঘবে জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধের কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভাঙ্গনের সংবাদ ছড়িয়ে পরলে শত শত উৎসুক জনতা ভীড় জমাতে থাকে ভাঙ্গন এলাকায়। কিছু দিন পূর্বে একই এলাকায় দুটি বসতভিটাসহ অন্তত ২শত বর্গফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়েছিল। ভাঙ্গনের ভয়াবহতা দেখে চিন্তিত হয়ে পরেছেন মীরগঞ্জবাসী ও ব্যবসায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাবুগঞ্জে নদীর ভাঙ্গনে দিশেহারা এলাকাবাসি

প্রকাশের সময় : 02:44:10 am, Wednesday, 4 September 2019