বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের

বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের




বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে আপন মামাসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

 

 

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাবুগঞ্জ থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর: ০১। তারিখ: ১৬/১২/২০২৫।
আসামীরা হলেন, রম্মান হাওলাদার (২৫), রাশিদুল ইসলাম (২৭), জুবায়ের (২১), জহিরুল(২৫), নিলুফা বেগম(৪৫), নাসিমা বেগম(৪২), ইয়ারুল (৩০), জেসমিন(৩২), রেনু বেগম(৬৫), ইমরান হাওলাদার (৩০)সহ অজ্ঞাত ৪/৫ জন।

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার চরহোগলপাতিয়া গ্রামে। স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়, সূত্রে জানা যায়, গতকাল ওই গ্রামের বাসিন্দা মো. সানাউল হাওলাদার, তার স্ত্রী ও চাচা ইউসুফ হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জুবায়ের, রোমান, জহিরুল ও রাশেদের জমিতে গরু বাঁধা নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। অভিযুক্তরা স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত বলে এলাকাবাসী জানান।

 

একপর্যায়ে অভিযুক্তরা অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগালি শুরু করলে সানাউল ও তার পরিবারের সদস্যরা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও ধারালো চাপাতি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সানাউল হাওলাদার ও চাচা ইউসুফ হাওলাদার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় আহতদের রক্ষা করতে এগিয়ে এলে সানাউলের স্ত্রী মৌসুমিকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

 

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

আহত সানাউল হাওলাদার অভিযোগ করে বলেন, “আমাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে জানায়, এর আগেও জাতীয় পার্টির এমপি ক্ষমতায় থাকাকালে একই পরিবারের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটে। তারা দাবি করেন, ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে নিরীহ সাধারণ মানুষের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হচ্ছিল। অভিযোগ রয়েছে, ওই এমপির নাম ব্যবহার করে জাতীয় পার্টি নেতা ইমরানের ছোট ভাই রোমান এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। পাশাপাশি ইমরান টিউবওয়েল ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়।

 

 

এছাড়া ভুক্তভোগীদের অভিযোগ, এমপির কোটা সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করেই বিপুল অর্থের মালিক বনে যান সংশ্লিষ্টরা। এমনকি সরকারি সৌর (ছোলার) লাইট, বিধি লঙ্ঘন করে নিজ বাড়িতে একাধিক লাইট স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

 

 

মামলার বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD