সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ থানা পুলিশের ঝটিকা অভিযানে দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের মল্লিক বাড়ি উচাপুল সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। আকটকৃতরা হলেন দক্ষিন ভুতেরদিয়া গ্রামের শাহআলম সিকদারের ছেলে মোঃ সামছুল আলম ওরফে সামসু (৩০) ও পূর্ব ভুতেরদিয়া গ্রামের লতিফ বেপারীর ছেলে ভাসাই (৪৫)।
বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত)মানবেন্দ্র বালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে এসআই আওলাদ,এসআই হান্নান,এসআই জাকির, এসআই আজাদ, এসআই মাহতাব, এএসঅই হুমায়ুন, এএসআই নূরুলহকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসম
য় অন্যান্য জুয়াড়িরা পালিয়ে গেছে। এ প্রঙ্গগে বাবুগঞ্জ থানার নবাগত ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন বাবুগঞ্জ থানা থেকে জুয়াড় আসর উপরে ফেলা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ ওই জুয়ার আসরটি চালিয়ে আসছিলো জুয়ারি সামসু ও সহযোগীরা।
Leave a Reply