সংবাদ শিরোনাম:

বাবুগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:30:15 pm, Friday, 1 October 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট’র চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেল ৪ টায় রাহুৎকাঠি বন্ধুমহল একাদশ বনাম উত্তর বাহেরচর চুড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ৩-০ গোলে উত্তর বাহেরচর দলকে হারিয়ে রাকুদিয়া বন্ধুমহল একাদশ চ্যাম্পিয়ন হয়।

দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান’র অয়োজনে অনুষ্ঠিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক। দেহেরগতি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান সিকদার এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার ওসি তদন্ত মানবেন্দ্র বালো, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাঝি মোঃ মাসুম রেজা, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, আ’লীগ নেতা আজিজুল ইসলাম বাবুল, ব্যাংক কর্মকর্তা অহিদুর রহমান অহেদ, রোকুনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সুজন ফকির, রুবেল সিকদার, সাব্বির হোসেন বড় মিয়া প্রমুখ।

এসময় বিজয়ীদের চ্যাম্পিয়ান পুরস্কার একটি ফ্রিজ ও পরাজিতদের রানার্সআপ পুরস্কার একটি এলইডি টেলিভিশন দেওয়া হয়। এছাড়া সকল খেলোয়ারদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান আতিক বলেন, স্বাস্থ্য ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নাই। এখন থেকে প্রতিবছর দেহেরগতি ইউনিয়নে সকল ওয়ার্ডের যুব সমাজ নিয়ে চেয়ারম্যান কাপ টূর্নামেন্ট’র আয়োজন করা হবে। চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট’র চুড়ান্ত খেলা দেখতে হাজার হাজার দর্শক সমাগম হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাবুগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের সময় : 10:30:15 pm, Friday, 1 October 2021