বাবুগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

বাবুগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!

বাবুগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার!




বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে মোসা. রেশমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার সকাল ১০ টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চাঁদপাশা কিসমত গ্রামের(রেইনট্রিতলা স্টেশনের পূর্ব দিকে) নিজ ঘরের ফ্যানের সাথে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গৃহবধূ ওই গ্রামের মোঃ মাসুদ হাওলাদারের স্ত্রী। তিনি দুই ছেলে এবং এক মেয়ের জননী।  ঘটনার পর থেকেই নিহত গৃহবধূর স্বামী মাসুদ হাওলাদার পলাতক রয়েছেন ।

 

 

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছ , প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাতে ছেলে সন্তান নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান পরিবারের সবাই। পরে রাত আনুমানিক রাত ৩ টার দিকে ৫ম শ্রেনীতে পড়ুয়া মুনিয়া (১১) তার মাকে দেখতে না পেয়ে অন্য রুমে থাকা বাবা মাসুদ হাওলাদার কে জানায়। মাসুদ তার মেয়ে মুনিয়াকে নিয়ে স্ত্রী রেশমা বেগমকে খুজতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে ঘরের সামনের একটি কক্ষের ফ্যানের সাথে স্ত্রীকে ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।

 

পরে সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূ রেশমা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেন।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, বিষয়টি সন্দেহ জনক মনে হচ্ছে । ময়না তদন্তের ফলাফলে আসল ঘটনা জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD