বাবুগঞ্জে অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত

বাবুগঞ্জে অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত

বাবুগঞ্জে অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত




বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে অবস্থিত অগ্রণী ব্যাংক স্টীমারঘাট বাজার শাখা ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল হক এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,অদক্ষতা ও দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় গ্রাহকরা মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যস্থাপক বরাবর তদন্ত চেয়ে আবেদন করেছে। ২৫জানুয়ারি ৬০জন গ্রাহকের সাক্ষরিত ওই অভিযোগের প্রেক্ষিতে স্টীমার ঘাট শাখা ব্যবস্থাপক’র বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তে দুই সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। বুধবার( ৩ফেব্রুয়ারি) সরজমিনে তদন্তে আসে তদন্ত কমিটির প্রধান বরিশাল আঞ্চলিক কার্যলয়ের প্রিন্সিপাল অফিসার মোহাম্মাদ আলী।

 

তিনি সরোজমিনে এসে স্টীমারঘাট বাজার ব্যবসায়ী ও অভিযোগকারিদের সাথে সরাসরি কথা বলে বিষয়টি সমাধানের আশ^াস প্রদান করেন। অভিযোগ সূত্রে জানাযায়, অগ্রণী ব্যাংক স্টীমারঘাট বাজার শাখা ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল হক যোগদানের পর থেকে গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার , নতুন গ্রাহকদের হিসাব খুলতে উৎকোচ গ্রহন,রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো টাকা উত্তলনে ৫শত টাকা করে আদায়, উপ বৃত্তি হিসাব খোলা বাবদ ১০টাকার রিসিভ দিয়ে ১১০টাকা গ্রহন ও বিদ্যুৎ বিল আদায়ে রেভিনিউ স্টাম্প ব্যবহার না করে সরকারের রাজস্ব ফাকি দেয়ার মত গুরত্বর অভিযোগ উঠে এসেছে।

 

এছাড়া অভিযোগ পত্রে উল্লেখ রয়েছে (আরটিজিএস) সেবা বন্ধ করে দেয়া, ঋন গ্রহীতাদের সাথে অশালীন ব্যবহার, ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋন দেয়া বন্ধ করে দিয়ে শাখাটিকে লোকসানের ঝুকি বহন করাচ্ছেন তিনি। অভিযোগকারিরা বলেন, উপজেলার অগ্রণী ব্যাংক স্টীমার ঘাট শাখা ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল হক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনিয়ম, অদক্ষতা ও দুর্নীতির আশ্রয় নিয়ে গ্রাহকদের ভোগান্তিতে ফেলেছেন। ফলে লেনদেনে গ্রাহকদের অনিহা দেখা দিয়েছে।

 

এ ব্যাপারে কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বেপারি তদন্ত কমিটির সামনে বলেন, বর্তমান ব্যবস্থাপক আসার পর থেকে অনিয়ম পরিলক্ষিত হয়েছে। অভিযুক্ত অগ্রণী ব্যাংক স্টীমারঘাট বাজার শাখা ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল হক বলেন, একটি মহল তাকে বিতর্কীত করতে এ ধরনে অভিযোগ করেছেন। তবে তিনি বিদ্যুৎ বিল গ্রহনে রেভিনিউ স্টাম্প ব্যবহারে দুই একটি ভুল হতে পারে বলে স্বীকার করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD