বাবুগঞ্জে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ১০ লক্ষাধীক টাকার ক্ষয় ক্ষতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ১০ লক্ষাধীক টাকার ক্ষয় ক্ষতি

বাবুগঞ্জে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ১০ লক্ষাধীক টাকার ক্ষয় ক্ষতি




বাবুগঞ্জ(বরিশাল) সংবাদদাতা ॥  বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় দুটি বসতঘর পুড়ে ১০ লকাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রাকুদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন জমাদ্দার বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মিভুত হয়। প্রত্যক্ষদর্শিরা জানায়, বাড়ির আলাউদ্দিন জমাদ্দার এর তালাবদ্ধ ঘড় থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সক-সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আলাউদ্দিন জমাদ্দার এর ঘরে আগুন লাগার পর তা দ্রুত পাশাপাশি থাকা মুরাদ জমাদ্দার এর ঘড়ে ছড়িয়ে পরে। স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে চেষ্টা করে। সংবাদ পেয়ে বাবুগঞ্জ এবং উজিরপুর উপজেলার দুটি ফায়ার সার্ভিস ইউনিট এসে দেড় ঘন্টা চেষ্টা শেষে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

কিন্তু ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় আলাউদ্দিন জমাদ্দার এবং মুরাদ জমাদ্দারের বসত ঘর। আংশিক ক্ষতিগ্রস্থ হয় হানিফ জমাদ্দার ও হোসেন জোমাদ্দার এর দুটি ঘর। বাবুগঞ্জের ফায়ার সার্ভিস ষ্টেশণ মাষ্টার এনামুল হক জানান আমরা খবর শুনে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি তা না হলে ওই বাড়ীতে থাকা আরো ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যেত।

এতে হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD