বাবুগঞ্জে নদী ভাঙনে দিশেহারা মানুষ॥ ভাঙন পরিদর্শনে প্রধান প্রকৌশলী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে নদী ভাঙনে দিশেহারা মানুষ॥ ভাঙন পরিদর্শনে প্রধান প্রকৌশলী

বাবুগঞ্জে নদী ভাঙনে দিশেহারা মানুষ॥ ভাঙন পরিদর্শনে প্রধান প্রকৌশলী

বাবুগঞ্জের চাঁদপাশায় খাদ্য সহায়তা চাল বিতরণ করেছেন ভাইস চেয়ারম্যান আজাদ




আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ বরিশালের বাবুগঞ্জে কয়েক বছর ধরে সর্বনাশা আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙনে নদী পারের শত শত ঘরবাড়ী বিলীন হয়ে গেছে। মাথা গুজার ঠাই হারিয়ে এসব লোকজন অনত্র বসবাস করছেন।

 

নদী ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন রোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন না হওয়ায় ক্ষুব্দ হয়ে উঠছে নদী পারের মানুষ। গত কয়েকদিনে উত্তর অঞ্চলের বন্যার অবনতি হলে আড়িয়াল খাঁন নদীতে জোয়ারের পানি বৃদ্ধির ফলে নতুন করে ভাঙ্গন শুরু হয়।

 

ফলে উপজেলার রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠি গ্রামের কয়েকটি ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যায়। হুমকিতে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের সরকারি সøুইস গেইট, সিংহেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মীরগঞ্জ বাজার, মীরগঞ্জ বাজার,ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

 

রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ বাজার থেকে শুরু করে ছোট মীরগঞ্জ হয়ে চাঁদপাশা ইউনিয়নের প্রায় ৩ কি.মি. ধরে আড়িয়াল খাঁ নদী গর্বে বিলীনের পথে। স্থানীয় ইউপি সদস্য পুতুল হোসেন বলেন, সিংহেরকাঠি গ্রামের প্রায় ৫০টি পরিবার নদী ভাঙনে নিস্ব হয়ে অনত্র চলে গেছে। শতাধিক পরিবার ভাঙন আতংঙ্কে জীবন জাপন করছে। গত কয়েকদিনের ভাঙনে ব্রীজসহ চলাচলের রাস্তা বিলীন হয়ে গেছে।

বাবুগঞ্জে নদী ভাঙনে দিশেহারা মানুষ॥ ভাঙন পরিদর্শনে প্রধান প্রকৌশলী

রবিবার ০২ আগষ্ট আড়িয়াল খাঁ নদীর ভাঙনের তীব্রতার খবর শুনে স্পীড বোটে ভাঙন পরিদর্শনে আসেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান বাবুগঞ্জের নদী ভাঙনের বাস্তব চিত্র প্রকৌশলীকে ঘুড়িয়ে দেখান এবং সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনের তীব্রতা সম্পর্কে ধারনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সামসুজ্জামান সোহেল।

 

প্রকৌশলী হারুন অর রশিদ ভাঙন পরিস্থিতি দেখে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ^াস দেয়। তিনি সুগন্ধা নদীরও কয়েকটি ভাঙন স্পট পরিদর্শন করেন।

 

স্থানীয়রা ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের অনুরোধ করে বলেন অন্যথায় আমাদের ভীটে বাড়ি ছেড়ে অনত্র মানবেতর জীবন যাপন ছাড়া উপায় থাকবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD