সংবাদ শিরোনাম:

বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:13:48 pm, Saturday, 31 October 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। নোয়াখালীর সেনবাগ উপজেলায় নানার বাড়িতে যাওয়ার পথে চলন্ত রিকশায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছে স্থানীয় তিন বখাটে। শুক্রবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়েনর ৩নং ওয়ার্ডের বড়চারিগাও গ্রামের চৌরাস্তার উত্তরে ঠাকুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে সেনবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, নবীপুর ইউনিয়নের বড়চারিগাও গ্রামের তিন বখাটে এ ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ, ভুক্তভোগী পরিবার মামলার স্বার্থে এখনই আসামিদের নাম প্রকাশ করছে না।

জানা যায়, ভুক্তভোগী কিশোরী ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে বাবার সাথে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে নানার বাড়িতে যাচ্ছিলো। যাওয়ার পথে তিন বখাটে কিশোরীর বাবাকে মারধর করে ওই কিশোরীকে রিকশা থেকে তুলে তাকেও মারধর করে ঠাকুর বাড়ির সামনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ওই কিশোরীর বাবা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাৎক্ষণিক তার মেয়েকে উদ্ধার করে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগীয় ভাষ্যমতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা

প্রকাশের সময় : 04:13:48 pm, Saturday, 31 October 2020