বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদার করোনায় আক্রান্ত সিএমএইচএ ভর্তি Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর




বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদার করোনায় আক্রান্ত সিএমএইচএ ভর্তি

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা সরদার করোনায় আক্রান্ত সিএমএইচএ ভর্তি

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম মোস্তফা সরদার।




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ নোভেল কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচএ ভর্তি হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,বিডিএস এনজিও’র এরিয়া ম্যানেজার ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এটিএম মোস্তফা সরদার।

মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি সিএমএইচ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার (১৭ জুন) দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসার পরে তিনি সেখানে ভর্তি হন। জানা গেছে এটিএম মোস্তফা সরদার গত কয়েকদিন ধরে শ্বাস কষ্ট, জ্বর,সর্দি,ও কাশিতে ভূগছিলেন।

এর আগে মোস্তফা সরদারের অসুস্থতার খবর শুনে তার মেয়ে জামাতা সেনাবাহিনীর মেজর সাব্বির আহম্মেদ তাকে বানারীপাড়া থেকে ঢাকায় নিয়ে যান।

পরে সিএমএইচ হাসপাতালে প্রথমে পরীক্ষা করান এবং রির্পোট পজিটিভ আসায় সেখানে ভর্তি করেন। এদিকে বানারীপাড়া উপজেলা যুবলীগ,ছাত্রলীগ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার ও পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

অপরদিকে বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন,সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD