বানারীপাড়া পৌর নির্বাচনে শেখ রাসেল স্মৃতি সংসদ প্রকাশ্যে নৌকার বিপরীতে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়া পৌর নির্বাচনে শেখ রাসেল স্মৃতি সংসদ প্রকাশ্যে নৌকার বিপরীতে

বানারীপাড়া পৌর নির্বাচনে শেখ রাসেল স্মৃতি সংসদ প্রকাশ্যে নৌকার বিপরীতে

বানারীপাড়া পৌর নির্বাচনে শেখ রাসেল স্মৃতি সংসদ প্রকাশ্যে নৌকার বিপরীতে




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ শহীদ শেখ রাসেল স্মৃতি সংসদ। বাংলাদেশ আওয়ামী লীগের একটি ঐতিহাসিক সমমনা সংগঠন। শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটের আঘাতে নির্মম ভাবে নিহত হন। তিঁনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। তাঁর স্মৃতি চির অম্লান করার জন্য কেন্দ্রীয় ভাবে প্রতিষ্ঠা করা হয় শেখ রাসেল স্মৃতি সংসদ।

 

 

বরিশালের বানারীপাড়া উপজেলায়ও রয়েছে এই সংগঠনটির কমিটি। পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি মেহেদি হাসান মিলন, সাধারণ সম্পাদক মো. সোহাগ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ও জাহিদ ফকির এবং প্রচার সম্পাদক সহ আরও কয়েকজন সদস্যবৃন্দ প্রকাশ্যে স্বাধীনতার প্রতীক নৌকার বিরোধীতা করছে পৌরসভা নির্বাচনে এমন অভিযোগ পাওয়া গেছে।

 

 

শেখ রাসেল স্মৃতি সংসদের একটি কার্যালয়ও আছে বানারীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড সংলগ্ন নরত্তমপুর গ্রামে। কমিটির শীর্ষ নেতৃবৃন্দ প্রকাশ্যে বঙ্গবন্ধুর প্রতীক নৌকার বিরোধীতা করায় তারা দেশ প্রেমিক কিনা এ নিয়ে সচেতন মহলের মাঝে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

 

বানারীপাড়া উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী বহিস্কৃত প্রার্থীর পক্ষ অবলম্বন করায় তাদেরকে সংগঠন থেকে বহিস্কার করার দাবী উঠেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD