বানারীপাড়ায় ৫’শ টাকা দিয়ে ৪৪ শতাংশ জমি লিখে নেয়া গংদের হামলায় আহত-৩ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় ৫’শ টাকা দিয়ে ৪৪ শতাংশ জমি লিখে নেয়া গংদের হামলায় আহত-৩

বানারীপাড়ায় ৫’শ টাকা দিয়ে ৪৪ শতাংশ জমি লিখে নেয়া গংদের হামলায় আহত-৩

বানারীপাড়ায় ৫’শ টাকা দিয়ে ৪৪ শতাংশ জমি লিখে নেয়া গংদের হামলায় আহত-৩




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ২নং ওয়ার্ডের নৌকার মাঝি অসহায় হারুন বেপারীর কাছ থেকে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ১০নং ইলুহার মৌজার ৩৪১নং খতিয়ানের ৪৪ শতাংশ জমি লিখে নেয় একই এলাকার মহিবুল গং’রা। মহিবুল ওই ২নং ইলুহার গ্রামের আব্দুল খালেকের ছেলে। জানাগেছে ১৯৬২ সালে মহিবুলের আপন দাদা বেলায়েত হোসেন ও চাচাতো দাদা আব্দুল হাসেম ওই ৪৪ শতাংশ জমি হারুন বেপারী গং’দের কাছে সাব কবলা মূলে বিক্রি করেণ। পরে মহিবুল মূর্খ্য খেয়া ঘাটের মাঝি হারুন বেপারীকে ভুল বুঝিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে গিয়ে চাখার সাব-রেজিষ্টি অফিসে গিয়ে তার দাদাদের বিক্রি কৃত জমি মাত্র ৫’শ টাকা দিয়ে হারুনের কাছ থেকে রেজিষ্ট্রি করে নেয়।

 

 

এ বিষয়টি বুঝতে পেরে অসহায় হারুন বেপারী সম্পূর্ণ ঘটনাটি ইলুহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলামকে জানান। পরে ২০১৯ সালের ২৭ জানুয়ারী স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে শহিদুল ইসলাম খালেক ও মহিবুলের কাছে বিষয়টি জানতে চান। ওই সময় বানারীপাড়া প্রেসক্লাবের সংবাদ কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। ৫’শ টাকা নয় ধাপে ধাপে মোট দেড় হাজার টাকা দিয়ে ওই সম্পত্তি লিখে নিয়েছে বলে সে সময়ে জানায় খালেক ও তার ছেলে মহিবুল। তবে আইডি কার্ড নেয়ার ব্যপারে খালেক জানান বিষয়টি তার শ্যালক মিলন মিস্ত্রী করেছেন।

 

 

প্রতারণা করে জমি লিখে নেয়ায় খালেক ও তার ছেলের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছিলো। পরে ২০১৯ সালের ২৯ জানুয়ারী চাখার সাব-রেজিষ্ট্রি অফিসে গিয়ে মহিবুল প্রতারণা করে নিজের নামে লিখে নেয়া ৪৪ শতাংশ সম্পত্তি হারুন গং’দের নামে লিখে দেয়। সেই সম্পত্তিতে মহিবুল গং’রা জোর পূর্বক একটি ঘর তুলে। চলতি বছরের শুক্রবার (৩০ অক্টোবর) সকালে হারুন গং’রা তাদের সম্পত্তিতে ঘর তুলতে গেলে মহিবুল গং’রা বাধার সৃষ্টি করে। তাদের বাধা উপক্ষো করে পাকা ঘর নির্মাণ করেণ হারুন’রা। সে সময়ে মহিবুল, মিলন মিস্ত্রী ও মাকসুদা সহ অন্যরা হারুন (৬২)’র ওপরে হামলা চালিয়ে আহত করলে তার স্ত্রী রিজিয়া বেগম (৫৫) ও ছেলে করিম বেপারী (২৭) তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয় বলে জানাগেছে।

 

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করাণ বলে হারুনের পক্ষ থেকে জানানো হয়। প্রসঙ্গত, হারুনের সাব কবলা মূলে ক্রয়কৃত ৪৪ শতাংশ জমি লাগোয়া তার পৈত্রিক আরও ১ একর ৩৬ শতাংশ জমি আছে সেখানেও তিনি ঠিকমতো কৃষি কাজ করতে পারছেন না ওই মহিবুল গং’দের ভয়ে। এ ব্যপারে থানায় অভিযোগ করা হবে বলে জানান হারুনের ছেলে করিম বেপারী। এ বিষয়ে মহিবুলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য সংযুক্ত করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD