বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় সালমার নিহত হওয়ার ঘটনায় ফুঁসে উঠছে শেরে বাংলার চাখার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:51:54 pm, Wednesday, 4 September 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে॥  বরিশালের বানারীপাড়ায় সালমা আক্তার শান্তা (২২)’র ৪ বছর পূর্বে চাখারের বড় ভৈৎসর গ্রামের ফারুক হোসেন মোল্লার মেয়ে সালমা আক্তার শান্তার সঙ্গে একই বাড়ির মৃত সুলতান হোসেন হাওলাদারের ছেলে ঢাকার সোনারগাঁওয়ে বায়িং হাউসে কর্মরত আরিফুল ইসলাম মিঠুর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে শান্তাকে তার স্বামী মিঠু শারীরিক ও মানসিভাবে অত্যাচার করে আসছিলো বলে তার পরিবারের দাবী। স্ত্রীকে পরিকল্পিত ভাবে হত্যাকারী স্বামী আরিফুল ইসলাম মিঠুর (৩০) ফাঁসির দাবীতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শান্তার পরিবার ও চাখারের সর্বস্তরের মানুষ।

বুধবার বেলা ১১টায় চাখার হক স্পোটিং ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভ্পাতি খিজির সরদার,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুমায়ুন কবির লুলু,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরদার ও জহিরুল ইসলাম জাকির,ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল,সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিকুর রহমান,নিহত শান্তার বাবা ফারুক হোসেন মোল্লা,মা মাসুদা বেগম সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।

এসময় তারা ঘাতক আরিফুল ইসলাম মিঠুর ফাঁসির দাবীতে দীর্ঘ সময় সড়কে অবস্থান করে শ্লোগান দিতে থাকেন। মানববন্ধন শেষে চাখার বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

অভিযোগ রয়েছে গত ২২ আগস্ট বিকালে নারায়নগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর নয়াবাড়ি খাসপাড়ায় ভাড়াটিয়া বাসায় যৌতুকের দাবীতে আমিনুল ইসলাম মিঠু তার স্ত্রী সালমা আক্তার শান্তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

পরে মিঠু তার শাশুড়ীকে মুঠোফোনে জানায় শান্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই দিন সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে এবং আরিফুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

এ ব্যপারে সোনারগাঁও থানায় ইউডি মামলা দায়ের করে পুলিশ। ২৩ আগস্ট বানারীপাড়ার চাখার ইউনয়নের বড় ভৈৎসর গ্রামে বাবার বাড়িতে তার লাশ দাফন করা হয়।

নিহত শান্তার বাবা ফারুক হোসেন মোল্লা অভিযোগ করেন সোনারগাঁও থানায় তারা হত্যা মামলা দায়ের করতে চাইলে পুলিশ মামলা নেয়নি। নিরুপায় হয়ে তারা এখন আদালতে হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বানারীপাড়ায় সালমার নিহত হওয়ার ঘটনায় ফুঁসে উঠছে শেরে বাংলার চাখার

প্রকাশের সময় : 09:51:54 pm, Wednesday, 4 September 2019