বানারীপাড়ায় সাব-রেজিস্ট্রি অফিস ও প্রবাসীর বাড়িতে ডাকাতি Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বানারীপাড়ায় সাব-রেজিস্ট্রি অফিস ও প্রবাসীর বাড়িতে ডাকাতি

বানারীপাড়ায় সাব-রেজিস্ট্রি অফিস ও প্রবাসীর বাড়িতে ডাকাতি

বানারীপাড়ায় সাব-রেজিস্ট্রি অফিস ও প্রবাসীর বাড়িতে ডাকাতি




বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস এবং আমেরিকা প্রবাসী ও এক ইটভাটা মালিকের বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সলিয়াবাকপুর ও চাখার এলাকায় এই ঘটনা ঘটে।

 

 

বানারীপাড়া থানার ওসি হেলালউদ্দিন বলেন, ডাকাত দল প্রথমে সলিয়াবাকপুরের ইটভাটা মালিক কাজী কামরুজ্জামানের বাসায় হানা দেয়। দ্বিতল ভবনের নিচ তলার গ্রিল কেটে চার সদস্যর ডাকাত দল প্রবেশ করে। পরে ডাকাতরা নিচ তলায় অবস্থান করা কাজী কামরুজ্জামানের মা জাহানারা বেগম ও দুই গৃহকর্মী ময়না ও জান্নাতের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দোতলায় কাজী কামরুজ্জামানের ঘরের দরজা ভেঙে ঢুকে তাদেরও বেঁধে রাখে।

 

 

“পরে আলমারি ভেঙে লাইসেন্স করা একটি শটগান, ১৫ রাউন্ড কার্তুজ, নগদ ১০ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, সিসি ক্যামেরার হার্ডডিক্স ও পাঁচটি দামি মোবাইল ফোন লুট করেছে।”

 

 

ওসি জানান, চাখার এলাকার সিকদার বাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী পারভীন বেগমের পারভীন মঞ্জিলেও ডাকাত হানা দেয়।

 

 

“ডাকাতরা বাসায় ঢুকে নগদ লক্ষাধিক টাকা, ৬৫ ইউএস ডলার, ১৪ ভরি স্বর্ণালংকার লুট করেছে।”

 

 

ওসি আরও বলেন, “ডাকাত দল চাখার সাব-রেজিস্ট্রার অফিসের দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। পরে অফিসের কাগজপত্র তছনছ করে এবং অফিস থেকে একটি পেন ড্রাইভ নিয়ে গেছে।”

 

 

ঘটনার পর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বরিশালের এসপি মারুফ হোসেন বলেন, এ মুহূর্তে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না।”

 

 

ঘটনাস্থল পরিদর্শন করার পর অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ বলেন, “অস্ত্র উদ্ধারসহ ডাকাতদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের সকল বিভাগ সর্বাত্মক চেষ্টা করছে। এ মুহূর্তে এর চেয়ে আর কিছু বলতে পারছি না।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD