সংবাদ শিরোনাম:

বানারীপাড়ায় সাতদিন না যেতেই ২ গৃহবধূ খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:56:39 pm, Tuesday, 28 April 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় যুবক হত্যার এক সপ্তাহের ব্যবধানে এবার এক গৃহবধু হত্যাকান্ডের শিকার হয়েছে। উপজেলার মধ্য ইলুহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা ও চাচাতো ভাইয়েরা বাবার বাড়িতে বেড়াতে আসা মাহমুদা (২৮) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে।

২৮ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় এক সন্তানের জননী ওই গৃহবধুর মৃত্যু হয়। এ ব্যপারে নিহত ওই গৃহবধুর ভাই সবুজ হাওলাদার বাদী হয়ে ৫ জনকে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার আসামীরা হলো তিন সহোদর ফোরকান হাওলাদার,ফরিদ হাওলাদার ও শাকিল হাওলাদার তাদের পিতা গাফ্ফার হাওলাদার ও মা দোলেনা বেগম। মামলা সূত্রে জানা গেছে উপজেলার মধ্য ইলুহার গ্রামের তোতা মিয়া হাওলাদার ও তার ভাই গাফ্ফার হাওলাদারের পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এর জের ধরে ২৫ এপ্রিল দুপুরে দু’পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আসামীরা তোতা মিয়া হাওলাদার(৬৫), তার স্ত্রী হাফিজা বেগম(৫৫) ও বেড়াতে আসা তাদের মেয়ে মাহমুদাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে মাহমুদা বেগমকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।

সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার সকাল ৯টায় সেখানে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। ওই হাসপাতালে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বানারীপাড়ায় সাতদিন না যেতেই ২ গৃহবধূ খুন

প্রকাশের সময় : 10:56:39 pm, Tuesday, 28 April 2020