বানারীপাড়ায় সাংবাদিক শফিকের শ্বশুরের ইন্তেকাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় সাংবাদিক শফিকের শ্বশুরের ইন্তেকাল

বানারীপাড়ায় সাংবাদিক শফিকের শ্বশুরের ইন্তেকাল

বানারীপাড়ায় সাংবাদিক শফিকের শ্বশুরের ইন্তেকাল




বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সম্পাদক ও ৭১ টেলিভিশন চ্যানেলের উপজেলার নিউজ কালেক্টর মাইদুল ইসলাম শফিকের শ্বশুর ও সোনালী ব্যাংক আড়ৎদার পট্টি শাখার সাপোটিং স্টাফ অফিসার মো. শহিদুল আলম (৫৫) ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভার ২নং ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহে রাজেউন)।

 

মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা,স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, মেয়ে জামাতা, ৪ বোন ও ৩ ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৬ সেপ্টেম্বের বুধবার সকাল ৯টায় বানারীপাড়া কেন্দ্রীয় ঈদ-গাহ ময়দানে প্রথম ও তার গ্রামের বাড়ি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার পাশে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।

 

এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌর মেয়র ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুভাস চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, নির্বাহী পরিষদের সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন,মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, সহ-সভাপতি কাওসার হোসেন, কেএম শফিকুল আলম জুয়েল, জাকির হোসেন, ইলিয়াস শেখ, জাহিন মাহমুদ, সাইফুর রহমান রাসেল,

 

রেজাউল ইসলাম বেল্লাল ও প্রভাষক মামুন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক সজল চৌধুরী, মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন হোসেন মোল্লা, সম্পাদক ফোরকান আলী হাওলাদার, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সোনালী ব্যাংক আড়ৎদার পট্টি ও সদর রোড শাখার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD